ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ যুক্তরাজ্যের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করে গড়ে তোলার সময় এখন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে দুদেশের সম্পর্ক নতুন করে গড়ে তোলার সময় এসেছে এখন। এক্ষেত্রে তিনি দুদেশের সহযোগিতার ক্ষেত্র এবং কৌশলগত অংশীদারিত্ব আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন।


স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) ব্রিটেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় স্থানীয় সময় এ কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে সম্পর্ক গড়ে তোলার এটাই সময়। আমাদের অংশীদারিত্বকে দেখার ক্ষেত্রে প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।


ভাষণে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে রোহিঙ্গা শরণার্থীদের তাদের জন্মভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, এ সমস্যা সমাধানে যুক্তরাজ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ।


এ দিন লন্ডনের ওয়েস্টমিনিস্টারে স্পিকার্স হাউস স্টেট রুমে ‘বাংলাদেশ অ্যাট ৫০ : দি রিজিলেন্ট ডেল্টা’ শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ সময়, প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পার্লামেন্ট সদস্য রুশানারা আলী এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড জিতেশ গাধিয়া।


ads
ads
ads

Our Facebook Page

↑